বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আজকের দিন: দায়িত্ব, সচেতনতা ও আগামীর ভাবনা; আশরাফ সরকার রাজিবপুর পাইলট স্কুল মাঠে ধানের শীষের জনসভা তোমার পবিত্র নামে; তাছলিমা আক্তার মুক্তা র‌্যাব-৩ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুমিল্লায় র‌্যাবের অভিযানে হতে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ সাতক্ষীরার পারুলিয়ায় আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ভোট প্রদানে জনসচেতনতায় পথসভা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া ভোররাতে লাগা আগুনে বেকারি পুড়ে ছাই, অভিযোগে আটক ১ বিএনপি বিশ্বাস করে জনগণই দেশের সব ক্ষমতার উৎস: তারেক রহমান নির্বাচনে সহিংসতার কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসছে হৃতিকের ‘কৃষ ফোর’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৪৪ Time View

বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি ‘কৃষ’। এর প্রথম তিনটি সিনেমা দর্শকপ্রিয়তা পাওয়ার পর চতুর্থ কিস্তির অপেক্ষায় হৃতিক ভক্তরা। প্রায় এক যুগ কেটে গেলেও ‘কৃষ ফোর’ সিনেমার নির্মাণ কাজ শুরু হয়নি। যদিও ২০১৭ সালে সিনেমাটির চতুর্থ কিস্তি নির্মাণের ঘোষণা দেন নির্মাতারা। এরপর কেটে গেছে প্রায় ৭ বছর। এবার  পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘কৃষ ফোর’ নির্মিত হওয়ার কথা জানালেন।

কয়েক দিন আগে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছে ‘রিয়েল বক্স অফিস’ নামে আইডি থেকে। ‘কৃষ’ সিনেমার পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, “সে আসছে। ‘কৃষ ফোর’।” এ পোস্টে মন্তব্য করেছেন ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সম্মতি জানিয়ে এই নির্মাতা লেখেন, ‘হ্যাঁ, সে…।’  

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, হৃতিক রোশান বর্তমানে পরিচালক সিদ্ধার্থ আনন্দর ‘ওয়ার টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী বছর ‘কৃষ ফোর’ সিনেমার শুটিং শুরু হবে।

২০০৩ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘কই মিল গ্যায়া’। এরপর ২০০৬ সালে মুক্তি পায় ‘কৃষ’। এতে দর্শকের সামনে সুপারহিরো হিসেবে হৃতিককে হাজির করেন রাকেশ রোশান। সিনেমাটির সাফল্যের পর ২০১৩ সালে ‘কৃষ থ্রি’ নির্মাণ করেন তিনি। এটিও দর্শকের মাঝে ভালো সাড়া ফেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS