1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Title :
১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন

অপূর্ব-মেহজাবীনের নাটকের ভেতরে আরেক নাটক!

  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৩.৫৯ পিএম
  • ২৪৬ Time View

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজীব আহমেদের রচনায় রুবেল হাসান নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘মিস্টার অভিনেতা’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী।

সদ্যই সম্পন্ন হয়েছে নাটকটির শুটিং। এতে মিশাক চরিত্রে অপূর্ব আর মিলি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। নাটকটির গল্পে দেখা যাবে, রাস্তায় প্রচ- মারামারির মধ্যে পড়ে যায় মিশাক। দৌড়ে একটা বাসার দরজায় কড়া নেড়ে আশ্রয় চাইতে থাকেন।

দরজা খুলে বাসার ভদ্র মহিলা আশ্রয় দিতে রাজি হলেও তার মেয়ে মিলি ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। মাথায় ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে যায় মিশাক। জ্ঞান ফিরে দেখে স্মৃতিশক্তি হারিয়েছে সে! নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল বলেন, ‘গল্পের মজাটা, মিশাক অপরিচিত একটি বাসায় আশ্রয় নিলেন, মিলির হাতে ধাক্কা খেয়ে স্মৃতিশক্তি হারালেন, মিশাকের প্রতি মিলির চরম অবহেলা- এর পুরোটাই পরিকল্পিত ঘটনা।

এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে মিস্টার অভিনেতা হয়ে ওঠেন অপূর্ব। মানে নাটকের ভেতরেই আরেকটি নাটক হলো এখানে।’ এটি প্রযোজনা করেছে সিএমভি। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ১৫ রোজার পরই বিশেষ এই নাটকটি প্রকাশ পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com