1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

মে দিবস উপলক্ষ্যে জাতীয় স্বাধীনতা শ্রমিক পার্টির আলোচনা সভা

  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪, ৫.০৬ পিএম
  • ২৯৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ১লা মে ২০২৪ বুধবার সকাল ১১.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় স্বাধীনতা পার্টির সহযোগী সংগঠন জাতীয় স্বাধীনতা শ্রমিক পার্টির উদ্যোগে শ্রমিকদের ন্যার্য দাবী আদায়ের লক্ষ্যে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিএলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান স্বপন সাহা,

জাতীয় স্বাধীনতা পার্টির যুগ্ম মহাসচিব এনামুল হক ইমরান, জাসটিজ পার্টির চেয়ারম্যান কাশেম মজুমদার, ইউনাইটেড ডেমোক্রেটিভ পার্টির চেয়ারম্যান নারায়ন দাস, বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মোখলেসুর রহমান, বাংলাদেশ সেক্যুলার গ্রীন পার্টির সভাপতি কে.সি মজুমদার খোকন, বিএলডিপির প্রেসিডিয়াম সদস্য এস এম আমান উল্লাহ এবং জাতীয় স্বাধীনতা পার্টির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ বাদশা উদ্দিন মিন্টু, আহ্বায়ক, জাতীয় স্বাধীনতা শ্রমিক পার্টি।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজু বলেন- ১লা মে দিবস ২০২৪ উপলক্ষ্যে শ্রমিকদের ন্যার্য্য দাবী দাওয়া আদায়ের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। কোন শ্রমিক যেন অনাহারে অর্ধাহারে না থাকে এবং মালিকদের কাছে অবহেলার শিকার না হয় সে ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। শ্রমিকদের ন্যূনতম মজুরী ২০,০০০/- টাকা করার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com