1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

রোববার সিলেটে পরিবহন ধর্মঘট

  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ১০.৪৭ এএম
  • ১৯৯ Time View

জয়, সিলেট জেলা প্রতিনিধি: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এর প্রতিবাদে আগামী রোববার (১০ এপ্রিল) সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা। একই সঙ্গে তারা সিলেটের বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক সানাউল হক ও রেকর্ড কিপার দেলোয়ারকে প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া আহমদ।

এসময় শ্রমিক নেতারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক, দুর্নীতিবাজ কর্মকর্তা সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ারকে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে। তা না হলে আগামী রোববার সকাল থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com