রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি তরুণদের ঈদ আনন্দ বাড়াচ্ছে ভিভো ওয়াই৩১ডি এবি ব্যাংকের স্থানান্তরিত প্রগতি সরণী শাখার উদ্বোধন ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবী দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দুদকের নজরে অ্যালায়েন্স ক্যাপিটাল বিদায়ী সপ্তাহে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী ওরিয়ন ইনফিউশন বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে দরপতনে এগিয়ে সাইফ পাওয়ারটেক

সারাদেশে মে দিবস উদযাপনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৩৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল দেশের বিভিন্ন অঞ্চল জেলা ও থানায় যথাযোগ্য মর্যাদার সাথে মে দিবস উদযাপন করবে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ অটোমেটিক ও চাতাল চাল কল শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ লোড—আনলোড শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ কনস্ট্রাকশন এন্ড ফার্ণিচার শ্রমিক—কর্মচারী ফেডারেশন। তীব্র দাবদাহ উপেক্ষা করে তাদের দাবী সমূহ আদায়ের স্বতঃস্ফূর্তভাবে ও ঐক্যবদ্ধভাবে উদযাপন করবে।

আজ ৩০ এপ্রিল ২০২৪ মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অটোমেটিক ও চাতাল চাল কল শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ লোড—আনলোড শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ কনস্ট্রাকশন এন্ড ফার্ণিচার শ্রমিক—কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বাবলু।

ইতিমধ্যে মে দিবস উপলক্ষে সারাদেশে সংগঠন চারটির পক্ষ থেকে তাদের দাবি—দাওয়া সম্বলিত পোস্টার, ব্যানার ও লিফলেট বিতরণ করা হয়েছে। দাবিগুলো হচ্ছে—
* শ্রমিক হত্যার দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ৩ শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামরা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
* চাকুরিচ্যুতি দমন নির্যাতন বন্ধ করে শ্রমিক স্বার্থে শ্রম আইন সংশোধন করা।
* পোষাক শিল্পে সকল শ্রমিককে নাম মাত্র মূল্যে রেশন ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।
* শ্রমিকদের ৫% শেয়ার দিতে হবে।
* আইএলও কনভেনশন পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।
* শ্রমিকদের সাংসারিক ব্যয় বৃদ্ধির কারনে শতভাগ মহার্ঘ ভাতা দিতে হবে। কর্মক্ষেত্রে শোভন পরিবেশ বজায় রাখতে হবে।
* অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে অর্থ পাচার বন্ধ কর।
* শিফটিং পদ্ধতিতে কর্ম সময় ৬ ঘন্টা করে শ্রমিক সংখ্যা কমানো বন্ধ করে কর্মসংস্থান ঠিক রেখে বেকারত্ব বোধ কর।
* ক্রেতাদেশকে পোষাক শিল্পে সুপার জিএসপি সুবিধা দিতে হবে।
* সকল বন্ধ শিল্প কারখানা খুলে দিতে হবে এবং বেকার যুবকদের চাকুরীর সুযোগ সৃষ্টি কর।
* দেশি—বিদেশী ষড়যন্ত্রকারীদের হাত থেকে শিল্প কারখানা রক্ষা করা।
* অটো ও চাতাল চাল কল শ্রমিক কর্মচারী এবং লোড—আনলোড শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষে সংগ্রাম আন্দোলন গড়ে তুলুন ।
* শ্রমিক কর্মচারীদের ৮ ঘন্টার অধিক কাজ করলে শ্রম আইন অনুযায়ী ওভারটাইম হিসেবে মজুরী প্রদান বাস্তবায়ন কর ।
* ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা দিতে হবে ।
* লোড—আনলোড (কুলি—মজুর) কৃষক শ্রমিক সহ সকল শ্রমিকের কাজের উপর ৫/—টাকা বৃদ্ধি করতে হবে।
* সাপ্তাহিক ও সরকারী ছুটি শ্রম আইন অনুযায়ী কার্যকর করতে হবে।
* কর্তব্য অবস্থায় কোন শ্রমিক কর্মচারী দুর্ঘটনার স্বীকার হলে চিকিৎসার সকল খরচ মালিককে বহন করতে হবে এবং পরিবারের ব্যয়ভার বহন করতে হবে।
* মাতৃত্বকালীন ভাতা ও উৎসব ভাতা শ্রম আইন মোতাবেক বাস্তবায়ন করতে হবে ।
* কর্মক্ষেত্রে শোভন পরিবেশ ও থাকা—খাওয়ার সু—ব্যবস্থা করতে হবে।
* নারী—পুরুষের বেতন বৈষম্য দূর করতে হবে।
* অবাধ ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে হবে এবং শ্রমিকদের উপর বেআইনিভাবে কোন মামলা—হামলা বন্ধ করতে হবে।
* সকল শ্রমিককে মৌলিক মানবাধিকার পুরোপুরি দিতে হবে।
* নাম মাত্র মূল্যে সকল শ্রমিক কর্মচারীকে পারিবারিক রেশন ও স্থায়ী আবাসনের ব্যবস্থা সরকারকে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS