1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

১,৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়বে বেক্সিমকো

  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১১.৫৩ এএম
  • ৫৭৩ Time View

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) বেক্সিমকো ১ম আনসিকিউরড জিরো কুপন বন্ডের সাবস্ক্রিপশন শুরু করার ঘোষণা দিয়েছে। আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হয়ে এই সাবস্ক্রিপশনের প্রথম ধাপ শেষ হবে ১৫ মে।

এর আগে গত ৩ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেক্সিমকোকে মোট ১ হাজার ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে।

এই বন্ডের অ্যারেঞ্জার আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এর ট্রাস্টি হিসেবে রয়েছে সন্ধানী লাইফ। ‘বেক্সিমকো ১ম আনসিকিউরড জিরো কুপন বন্ড’-এর ডিসকাউন্ট রেট ১৫ শতাংশ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এতে প্রতি ১ লাখ টাকায় মাসিক রিটার্ন আসবে ১ হাজার ২৫০ টাকা।

এই অপরিবর্তনযোগ্য, পুনরুদ্ধারযোগ্য, আনসিকিউরড বন্ডের লক্ষ্য বাজার থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করা, যার মধ্যে এক হাজার কোটি টাকা শ্রীপুর টাউনশিপ লিমিটেডকে মায়ানগর প্রকল্প উন্নয়নের জন্য ঋণ হিসেবে প্রদানের জন্য ব্যবহার করা হবে। বাকি ৫০০ কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধে।

উচ্চ হারের রিটার্নের কারণে বিনিয়োগটি বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে, যেখানে এক লাখ টাকা বিনিয়োগ করলে মূলধনসহ পাঁচ বছরে মোট রিটার্ন আসবে ১ লাখ ৭৫ হাজার টাকা। বিশেষত অনাবাসী বাংলাদেশী (এনআরবি) এবং স্থানীয় চাকুরীজীবীদের জন্য এ রিটার্ন আকর্ষণীয় হতে পারে।

এই বন্ড সাবস্ক্রিপশনে বিনিয়োগের নিম্নসীমা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা এবং এটির সর্বোচ্চ সীমা নেই। ফলে সব ধরণের বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করতে পারবেন। আকর্ষণীয় এ বন্ডটি সীমিত সংখ্যক হওয়ায় দ্রুত বিক্রির সম্ভাবনা রয়েছে। তাই ‘আগে-আসলে আগে-পাবেন’ ভিত্তিতে এটি কেনার সুযোগ পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com