1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

সুযোগ পেলে সিনেমাও করতে চান সাকিব

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৪.২৮ পিএম
  • ২২২ Time View

সাকিব আল হাসান! বাংলাদেশের ক্রিকেট জগতে সবচেয়ে উজ্জ্বল নাম। ক্যারিয়ারের শুরুর দিকেই ক্রিকেটারের পাশাপাশি উদ্যোক্তার পরিচয় লাগিয়েছিলেন নিজের নামের পাশে। বিজ্ঞাপনের মডেল কিংবা অভিনেতা হিসেবেও প্রায়শই দেখা যায় তাকে। সুযোগ থাকলে সিনেমাতে অভিনয় করার ইচ্ছেও আছে এই তারকা ক্রিকেটারের।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নৈশভোজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খোলামেলা কথা বলেন সাকিব আল হাসান। সেসময় সিনেমা করার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আসলে এই ধরনের আলোচনাগুলো খুবই অবান্তর। সত্য কথা বলতে আমার কাছে মাঝেমধ্যে হাসি পায় যে মানুষ কতরকম চিন্তা করতে পারে। আসলে সিনেমা করতে তো সমস্যা নেই, আমি সবকিছুর অভিজ্ঞতা নিতে পছন্দ করি। নতুন নতুন অভিজ্ঞতা নেওয়া খারাপ কিছু না। যদি মানুষ ভালোভাবে নেয় তাহলে তো ভালো, আর না নিলে আমি আমার পেশাতেই থাকব।’

এছাড়াও বিশ্বকাপ প্রসঙ্গে সাকিব বলেন, ‘যারা দলে নতুন আসছে তারা অনেক ভালো করছে, তাদের পাওয়ার হিটিংয়ে অনেক সামর্থ্য রয়েছে। গত ৭-৮ বছরে যারা আসছে তারা পাওয়ার হিটিংয়ে আমাদের চেয়ে অনেক ভালো। তাই বিশ্বকাপে ভালো কিছুরই প্রত্যাশা করছি।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন সাকিব। আগামীকাল তার দেশে ফেরার কথা। এরপর শেখ জামালের জার্সিতে সুপার লিগে দুটো ম্যাচে খেলে যোগ দেবেন জাতীয় দলে। জিম্বাবুয়ে সিরিজের শেষ তিন ম্যাচে পাওয়া যাবে তাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com