পর্ষদ সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ এপ্রিল, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।