1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Title :
মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন বাচসাসের ব্যতিক্রমী আয়োজন ‘মিলনে-আনন্দে গুণীজন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে ‘কাস্টমার ফার্স্ট: পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হাইব্রিড পদ্ধতিতে ফিনিক্স ফাইন্যান্সের ৩১তম এজিএম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইন্টারনেট ঠিক হতে আরও ২-৩ দিন সময় লাগবে

  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ১.৫৩ পিএম
  • ৩০৮ Time View

দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ থাকায় দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। এটি পুরোপুরি ঠিক হতে আরও দুই-তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির এমডি মির্জা কামাল আহমেদ।

তিনি জানান, সিঙ্গাপুরে ফাইবার কেবল কাঁটা পড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই-৫ দিয়ে ১৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে দেশে ইন্টারনেটে ধীরগতি রয়েছে। ক্যাবল মেরামত করে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক হতে দুই-তিন দিন লাগবে। 

মির্জা কামাল আহমেদ জানান, পরিস্থিতি সামাল দিতে সিমিউই-৪ সাবমেরিন কেবল দিয়ে বিকল্পভাবে ব্যান্ডউইথ সরবরাহের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে।

ফলে গ্রাহকরা ইন্টারনেট সেবার ধীরগতির অভিযোগ করছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর এ সমস্যা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com