1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

ফাইনালের পথে রিয়াল মাদ্রিদ

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ১০.২২ এএম
  • ১৯২ Time View
real-MAdrid

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চেলসিকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। বুধবার দিবাগত রাতে করিম বেনজেমার হ্যাটট্রিকে বর্তমান চ্যাম্পিয়নদের ৩-১ ব্যবধানে হারায়। গত মৌসুমের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি-রিয়াল। ওই দ্বৈরথে মাদ্রিদের ক্লাবটি হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শিরোপাও জিতে নেয় ইংলিশ ক্লাবটি। এবার একটু আগে দেখায় রিয়ালের প্রতিশোধও নেওয়া হলো!

বৃষ্টিবিঘ্নিত ম্যাচের শুরু থেকেই গোলের সুযোগ তৈরি করতে থাকে রিয়াল। ১১ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। এ সময় করিম বেনজেমার বাড়িয়ে দেওয়া বল বক্সের মধ্যে পেয়ে যান ভিনিসিউস। কিন্তু তার নেওয়া শট বারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ২১ মিনিটে এগিয়ে যায় রিয়াল। এ সময় মাঝমাঠ থেকে বল পান করিম বেনজেমা। তিনি বামদিকে ভিনিসিউসকে বাড়িয়ে দিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন। এরপর ভিনিসিউস তাকে ক্রসে বল দেন। সেটাতে হেড দিয়ে জালে জড়ান বেনজেমা।

তিন মিনিট পর বেনজেমাই ব্যবধান দ্বিগুণ করেন। ২৪ মিনিটে লুকা মদরিচের ক্রসে হেডেই দলকে ২-০ গোলে এগিয়ে নেন। ৪২ মিনেটে ব্যবধান ৩-১ করার সুযোগ পেয়েছিলেন বেনজেমা। এ সময় ভিনিসিউস ক্রসে বল বাড়িয়ে দেন বেনজেমাকে। বেনজেমা দূরের পোস্টে শট নেন। পোস্টের কাছ ঘেষে লক্ষ্যভ্রষ্ট হয়। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

বিরতির পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা। এ সময় রিয়ালের অর্ধ থেকে বল যায় মাঝ মাঠে। সেটা নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন চেলসির রক্ষণভাগের খেলোয়াড়। বলের নিয়ন্ত্রণ নেন বেনজেমা। এদিকে বল ধরতে বেশ খানিকটা এগিয়ে আসেন চেলসির গোলরক্ষক ইডুয়ার্ডো মেন্ডি। তাকে সহজেই পরাস্ত করে দূর থেকে নেওয়া শটে বল জালে জড়ান বেনজেমা।

এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয় কোনো খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান। শুধু তাই নয় প্রথম কোনো ফঁরাসি তারকা হিসেবে চ্যাম্পিয়নস লিগে ১০ গোল করার কীর্তি স্থাপন করেন।

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেমিফাইনাল থেকে রিয়ালকে বিদায় করে দিয়েছিল চেলসি। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ার পর নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছিল ব্লুজরা। এবার চেনা আঙিনাতেই তাদেরকে হারের তিক্ত অভিজ্ঞতা উপহার দিল রিয়াল। দাপুটে জয়ে তারা নিল প্রতিশোধও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com