1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ১০.৫৩ এএম
  • ১৭৯ Time View

সুনামগঞ্জের দিরাই উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে বজ্রপাতে দুই জন কৃষতের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে দিরাই উপজেলার ভাটিপাড়া ও কুলঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত দুই ব্যক্তি হলেন-আব্দুন নূর মিয়া (৩৮)। তিনি দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। পেশায় তিনি ছিলেন কৃষক। অন্যজন হলেন-মালেক নূর (৪০)। তিনি উপজেলার ভাটিপড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মৃত আব্দুল উকিল উদ্দিনের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পরে মালেক নুর হাওরে নিজের জমিতে ধান মাড়ার মেশিন নিয়ে ধান মাড়াই করতে যান। সন্ধ্যা ৭টায় হঠাৎ বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে আহত হয়ে জমিতে পড়ে যান। পরে হাওরে থাকা অন্য কৃষকরা দিরাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুন নূর তার গ্রামের পাশের টাংনির হাওরে কৃষি কাজ শেষে রাতের বেলা বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ কালবৈশাখীর কবলে পড়েন তিনি। কোনো জায়গায় আশ্রয় নিতে না পারায় হাওরের পাশের সড়কেই দৌড়াতে থাকেন। এ সময় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে তার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com