1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ১০ম মহাসমাবেশ উদযাপন কমিটি গঠন

  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১.২৭ পিএম
  • ১৫৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রিয় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ১০ম মহাসমাবেশ আগামী ৪ মে ২০২৪ শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে।

মহাসমাবেশ সফল করতে গত ২৯ ফেব্রুয়ারি নিসচার এক সভায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর যুগ্মমহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুলকে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ১০ম মহাসমাবেশ উদযাপন কমিটির আহ্বায়ক মনোনীত করা হয়।

উদযাপন কমিটিতে নিসচার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম খানকে সদস্য সচিব এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক ও কার্যকরী নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার এ এইচ এম আমিনুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক মনোনীত করা হয়।

নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর সভাপতিত্বে সভায় মনোনীতদেরকে পূর্ণাঙ্গ উদযাপন কমিটি ও উপকমিটিসমূহ গঠন করার দায়িত্ব দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল (মঙ্গলবার) দায়িত্বপ্রাপ্তদের সর্বসম্মতিক্রমে উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন মোঃ গনি মিয়া বাবুল ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নিসচার ১০ম মহাসমাবেশ উদযাপন কমিটি গঠন ও কমিটিতে অন্তর্ভূক্তদের নাম ঘোষণা করেন।

উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন খান নান্টু, যুগ্ম-মহাসচিব জুনাইদুর রহমান মাহফুজ, যুগ্ম-মহাসচিব এ কে আজাদ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এড. তৌফিক আহসান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক, আইন বিষয়ক সম্পাদক এড. দীপক কুমর সরকার, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোঃ মহসিন খান, মহিলা বিষয়ক সম্পাদক জেবুন নেসা, যুব বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, কার্যকরী সদস্য নাসিম রুমি, কার্যকরী সদস্য ড. হরিপদ রায়, সৈয়দ, কার্যকরী সদস্য সৈয়দ একরামুল হক, কার্যকরী সদস্য লায়ন সাব্বির আহমেদ হাজরা, কার্যকরী সদস্য মোঃ জামাল হোসেন, কার্যকরী সদস্য এম জামাল হোসেন মন্ডল, কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন, কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, কার্যকরী সদস্য মোঃ কামরুজ্জামান, আবু তালেব, বিকাশ দাস গুপ্ত।

নিসচার ১০ম মহাসমাবেশ সফল করার জন্যে উপরিউক্ত উদযাপন কমিটি ছাড়াও ৯টি উপ-কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com