1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

এবারের ঈদ আমার জন্য স্পেশাল

  • আপডেট : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪, ১১.২০ এএম
  • ২৫৭ Time View

বর্তমান সময়ের চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের শুরু থেকেই ঈদে তার সিনেমা মুক্তি পেয়ে আসছে। এবার ঈদেও বুবলী অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে।

বুবলী বলেন, এবারের ঈদ আমার জন্য স্পেশাল। কারণ ঈদে আমার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। ‘দেয়ালের দেশ’, ‘মায়া’ সিনেমায় ভিন্ন ভিন্ন স্বাদ পাবেন দর্শক। ইচ্ছে আছে হলে গিয়ে সিনেমা দুটি দেখব। এ ছাড়া পর্যায়ক্রমে হলগুলো ভিজিটের পরিকল্পনাও রয়েছে।

বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর। বাবা শাকিব খানের কাছ থেকে বীরের উপহার প্রসঙ্গে বুবলী বলেন, বাবার কাছ থেকে সবসময়ই গিফট পায় সে। সেটা জন্মদিন হোক বা স্বাভাবিক সময়। তিনি শাকিব খান) খুব একটা সময় পান না। কারণ শুটিংয়ের ব্যস্ততা তো থাকেই। তবে শত ব্যস্ততার মধ্যেও যখনই সময় পান শপিং করে পাঠিয়ে দেন। বা আমাকে বলেন শপিং করে ফেলেতে। দেশের বাইরে গেলেও ওর জন্য প্রচুর গিফট নিয়ে আসেন। বই নিয়ে আসেন। আর ঈদে তো বাবার পক্ষ থেকে স্পেশাল পাঞ্জাবী থাকেই।

মাঝেমধ্যেই ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খান ও শেহজাদ খান বীরের ছবি দেখতে পান। ছবিগুলো বুবলী পোস্ট করেন। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, জন্মদিন বা স্পেশাল দিনগুলো ছাড়াও বাবার সঙ্গে শেহজাদের সময়টা সুন্দর কাটে। শুধু স্পেশাল দিনের ছবিগুলোই প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com