1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সুপার স্পেশালাইজড হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গরূপে চালুর লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ১২.০৯ পিএম
  • ১৯৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শনিবার ৬ এপ্রিল ২০২৪ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গরূপে চালুর লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক ৪ ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে অবস্থান করেন। এসময় তিনি এ্যাকসিডেন্ট এন্ড ইমাজেন্সি সেন্টার, কিডনী ডিজিজেস এন্ড কিডনী ট্রান্সপ্ল্যান্টেশন সেন্টার, ম্যাটার্নাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, হেপাটোবিলিয়ারি, হোপাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, প্যানক্রিিেটক ডিজিস এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, কার্ডিওভাসকুলার এন্ড স্টোক সেন্টার, প্যাথলজি ল্যাব, ল্যাবরেটরি সার্ভিসেস, ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন।

পরে মাননীয় উপাচার্য মহোদয় সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে গুরুত্বপূর্ণ সভায় মিলিন হন। 

মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক সুপার স্পেশালাইজড হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গরূপে চালুর লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। সুপার স্পেশালাইজড হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গরূপে চালু জন্য যা যা করণীয় তা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। আন্তর্জাতিক মান বজায় রেখে দেশের শ্রেষ্ঠতম চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মাননীয় উপাচার্য।

প্রয়োজনীয় যোগ্য ও দক্ষ জনবল নিশ্চিত করা, সামগ্রিক যন্ত্রপাতির যোগান নিশ্চিত করা, সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক।

এসময় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডেয়ার জেনারেল ডা. মোঃ আব্দুল্লাহ আল হারুন, উপ-পরিচালক (প্রকল্প) সহযোগী অধ্যাপক ডা. নূর-ই-এলাহী মিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com