1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা প্রথম কার্যদিবসে লেনদেন ১ হাজার ২ কোটি ঢাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভা ২৫ জুন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট

উপজেলা নির্বাচনে জামানতের বিধি সংশোধনের জন্য লিগ্যাল নোটিশ

  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৪.৩৪ পিএম
  • ২৪৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানত ১ লাখ ও  ৭৫ হাজার টাকা জমার বিধি সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের বরাবরে লিগ্যাল নোটিশ প্রেরণ।

বাংলাদেশ নির্বাচন কমিশন সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচন বিধি সংশোধন করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পূর্বের ১০,০০০ ও ৫০০০ টাকার পরিবর্তে যথাক্রমে ১,০০,০০০ ও ৭৫,০০০ টাকা নির্ধারণ সংশোধন করে পূর্বের অবস্হানে ফিরে যাওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ জনের নিকট রেজিষ্ট্রি ডাক যোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

 শুধুমাত্র অনলাইনে নমিনেশন জমা দেয়ার বিধিও পরিবর্তন করে অনলাইনের পাশাপাশি সরাসরি জমা দেয়ার বিধানও সন্নিবেশের জন্য নোটিশে উল্লেখ করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী আবেদ রাজা ও ফয়জুর রহমান বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমের পক্ষে উক্ত নোটিশ প্রদান করেন।

 ৩ দিনের মধ্যে উক্ত বিধি সংশোধনের পদক্ষেপ না নিলে আইনের আশ্রয় নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com