1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

দেশের ‘স্বচ্ছ’ নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ব্লিঙ্কেনকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৩.১৮ পিএম
  • ১৬৬ Time View
Momen

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বাংলাদেশের ‘স্বচ্ছ ও স্বাধীন’ নির্বাচন কমিশন সম্পর্কে অবহিত করেছেন। এবং তাকে বিএনপিকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করার পরামর্শ দিয়েছে।

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত তাদের দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে বলেন, দেশের নিয়ম-কানুন মেনে চলার জন্য তাদের (বিএনপি) নির্বাচনী প্রক্রিয়ায় আনুন।

ওয়াশিংটনে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোমেন বলেন, তিনি মার্কিন পক্ষকে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে একটি ভালো নির্বাচন প্রক্রিয়া ও ব্যবস্থা রয়েছে। এবং একটি (বিএনপি) ছাড়া সব দল এই স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে অংশ নেয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপিকে জনগণের কাছে যেতে হবে এবং ভোট প্রক্রিয়ায় অংশ নিতে হবে। তিনি বলেন, আমাদের একটি নিরপেক্ষ ব্যবস্থা আছে। আমাদের নির্বাচন কমিশন আছে। তারা (ইসি) স্বাধীন এবং নির্বাচনের সময় তারাই বস।

মোমেন বলেন, তারা (বিএনপি) যদি সত্যিই গণতন্ত্রের প্রতি বদ্ধপরিকর হয়, তাহলে তাদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা উচিত। তারা নির্বাচন করতে চাইলে তাদের স্বাগত জানাই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির মেয়র তার সিটিতে (সিলেট) খুব স্বাচ্ছন্দ্যে কাজ করছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র প্রাচীনতম আধুনিক গণতন্ত্রগুলির মধ্যে একটি হলেও মোমেন মার্কিন গণতন্ত্রের দুর্বলতার কথা উল্লেখ করেছেন। যেখানে তিনি বলেন, বাংলাদেশ ৫০ বছরের দেশ। যার মধ্যে ১৮ বছর সামরিক-সমর্থিত সরকার ছিল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিপুল জনসংখ্যা নির্বাচনে তাদের ভোট দিয়েছে অথচ যুক্তরাষ্ট্রে এই সংখ্যাটা খুবই কম। মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে নির্বাচন হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে আশ্রয় দেয়ার প্রসঙ্গ উত্থাপন করেন এবং তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের অভূতপূর্ব অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

এছাড়া তারা জলবায়ু সংকট মোকাবিলায় চলমান সহযোগিতা, গণহত্যার শিকার রোহিঙ্গাদের সম্পর্কে এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তার কথা তুলে ধরেন। ব্লিঙ্কেন নিরাপদ ও সমৃদ্ধ গণতান্ত্রিক সমাজের ভিত্তি হিসেবে মানবাধিকার, আইনের শাসন ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে ছিলেন সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com