1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বরিশালে নৌ-পুলিশের অভিযানে ৩৭ মণ জাটকা জব্দ

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৩.০৮ পিএম
  • ২০৪ Time View
জাটকা

তুহিন,বরিশাল প্রতিনিধি : বরিশাল নৌ-পুলিশ অভিযানে ৩৭ মন জাটকা জব্দ করা হয়েছে। নৌ-পুলিশ বরিশাল অঞ্চল এর (এসপি) কফিল উদ্দিন এর নেতৃত্বে  বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামান, বরিশাল অঞ্চল অফিসের পুলিশ পরিদর্শক আবদুল জলিলসহ নৌ পুলিশের সদস্যরা গত সোমবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টা থেকে ১১টা পর্যন্ত জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা করেন। 

এ সময় বরিশালের দপদপিয়া সেতুর  টোলঘর সংলগ্ন স্থানে একাধিক যাত্রীবাহী পরিবহন ও পিকআপ ভ্যান এ অভিযান চালিয়ে আনুমানিক ৩৭ মণ জাটকা উদ্ধার করা হয়। 


নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দীন জানান,  বরিশাল নৌ পুলিশের জাটকাবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকালও গোপন সংবাদে জানতে পেরে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত কুয়াকাটা-কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহন ও পিকআপ ভ্যানে অভিযান  চালানো হয়।

এ সময় আনুমানিক  ৩৭ মন জাটকা জব্দ করা হয়।  পরবর্তীতে গতকাল সকাল ১০টার সময় জব্দকৃত  জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে।
তিনি আরো জানান, বরিশাল নৌ  পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। নৌ পুলিশের  জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com