1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Title :
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই শান্তিতে ঘুমানোর দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা খুন কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং

বাসের ভাড়া কমানোর নামে সরকার জনগনের সাথে তামাশা করছে

  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৪.৩৩ পিএম
  • ২৭৯ Time View

নিজস্ব প্রতিনিধি: ঈদযাত্রায় দেশের বিভিন্ন রুটে বাসে যখন অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে, এমন সময়ে দফায় দফায় জ্বালানি তেলের মুল্য কমানোর হিস্যা অনুযায়ী বাস ভাড়া কমানোর পরিবর্তে প্রতিকিলোমিটারে মাত্র ৩ পয়সা বাসের ভাড়া কমিয়ে সরকার দেশের যাত্রীসাধারণের সাথে তামাশা করছে বলে অভিযোগ করেছেন যাত্রী অধিকার রক্ষায় সোচ্চার সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ ০১ এপ্রিল দেশের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দেশের যাত্রী অধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

এতে বলা হয়, আসন্ন ঈদযাত্রায় দেশের বিভিন্ন রুটে যাতায়াতকারি অধিকাংশ বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য শুরু হয়েছে। এমন সময়ে ২ দফা জ্বালানি তেলের দাম কমানো পর সরকার আজ বাসের ভাড়া প্রতিকিলোমিটারে মাত্র ৩ পয়সা কমানো ঘোষনা দিয়েছে। যা কোনভাবেই কার্যকর যোগ্য নয়। ইতিপূর্বে সরকার ২০১১ সালে বাসের ভাড়া ২ পয়সা কমিয়েছিলেন। এর সুফল যাত্রী সাধারণ পাইনি। এরপর ২০১৬ সালে জ্বালানি তেলে মুল্য কমানোর কারণে বাসের ভাড়া ৩ পয়সা কমানোর সুফল থেকেও দেশের যাত্রীসাধারণ বঞ্চিত হয়েছে। ঠিক একই পন্থায় বাস মালিকদের বিশেষ সুবিধা দিতে এবারো বাস ভাড়া ৩ পয়সা কমানোর সুফল কোন পরিবহনে মিলবে না। এতে জ্বালানি তেলের মুল্য কমানোর সুফল কেবলমাত্র বাস ও অন্যান্য পরিবহনের মালিকেরা ভোগ করলেও দেশের জনগণ বঞ্চিত হবে। বিবৃতিতে অনতিবিলম্বে উল্লেখযোগ্য হারে জ্বালানি তেলের দাম কমিয়ে দেশের সাধারণ নাগরিকদের সামথ্য বিবেচনায় গণপরিবহন ভাড়া উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার দাবি জানান সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com