1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

বাসের ভাড়া কিলোমিটারে কমছে ৩ পয়সা

  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৪.১০ পিএম
  • ২২০ Time View

জ্বালানি তেল ডিজেলের দাম ২ দফায় লিটারে ৩ টাকা কমার পর ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারে ৩ পয়সা কমানো হয়েছে। আজ (১ এপ্রিল) সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ভাড়া কমানের এ প্রস্তাব অনুমোদন করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বর্তমানে দেশের দূরপাল্লায় বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ৪২ পয়সা করা হয়েছে।

একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বর্তমানে মিনিবাসের নির্ধারিত ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৩৫ পয়সা। এই হার কমিয়ে কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে বাস ভাড়া পুনর্নির্ধারণী কমিটি।

সরকার প্রজ্ঞাপণ জারির পর এই নতুন ভাড়া কার্যকর করা হবে।

এ বিষয়ে বিআর‌টিএ চেয়ারম‌্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, ভাড়া কমা‌নোর সুপা‌রিশ আজই মন্ত্রণাল‌য়ে পাঠা‌নো হ‌বে। সরকার প্রজ্ঞাপন জা‌রি কর‌লে তা কার্যকর হ‌বে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com