1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সকল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি: ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০ উন্মোচন লভ্যাংশ ঘোষণা করেছে ডোরিন পাওয়ার Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা

ঈদে ছুটি মিলতে পারে ৬ দিন

  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১০.৫৮ এএম
  • ১৯২ Time View

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের আগে সাপ্তাহিক ছুটি ও শবে কদরের ছুটি। ঈদের পরও সাপ্তাহিক ছুটি এবং নববর্ষের ছুটি। ঈদের ছুটির আগে-পরে ১০ দিনের মধ্যে দুই দিন কর্ম দিবস।

এই দুই দিন ছুটির দাবি তুলেছেন সরকারি চাকুরেরা। ছুটি বাড়ানো নিয়ে আলোচনার মধ্যে আশার আলো দেখছেন তারা। কারণ, আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে।

নির্বাহী আদেশে এক দিন ছুটি ঘোষণা করা হলে ছয় দিন, আর দুই দিন ছুটি ঘোষণা হলে এক টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, মন্ত্রিসভা কমিটির সুপারিশ বিবেচনায় নেওয়া হতে পারে। সেক্ষেত্রে ঈদে ছয় দিন ছুটি মিলতে পারে। সোমবার মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ৭ এপ্রিল রোববার শবে কদরের ছুটি। এরপর ৮ ও ৯ এপ্রিল (সোম-মঙ্গলবার) অফিস খোলা। আর ১০-১২ এপ্রিল ঈদের ছুটি এবং ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি ও ১৪ এপ্রিল নববর্ষের ছুটি। এই হিসেবে ১০ থেকে ১৪ এপ্রিল পাঁচ দিন ছুটি।

আগামী ৫ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের মধ্যে অফিস খোলা থাকা ৮ ও ৯ এপ্রিল দুই দিন ছুটির দাবি তুলেছে সরকারি চাকুরেরা। তাদের পাশাপাশি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৮ ও ৯ এপ্রিল দুই দিন ছুটি ঘোষণার দাবি জানিয়েছে।

এসব বিবেচনায় ঈদে নগরবাসী যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেজন্য ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করেছে।

কমিটির সুপারিশ সোমবার (১ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার (৩১ মার্চ) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, ৯ এপ্রিল বন্ধ রেখে আগের শনিবার (৬ এপ্রিল) অফিস করতে পারি কি না, সেই বিষয়ে সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, আমরা সুপারিশ করেছি, যদি ১১ এপ্রিল ঈদ হয়, যাওয়ার জন্য একদিন মাত্র সময় পাবে। সেজন্য যানজট বাড়তে পারে, এতে মানুষের দুর্ভোগ বাড়বে। সেজন্য ৯ এপ্রিল ছুটি বিবেচনা করা যায় কি না, এই সুপারিশ আমরা দেবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com