মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় রাজধানীর কদমতলী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০ ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই সমকালের সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ নওগাঁর সদর রোডে অবস্থিত গৌড় প্লাজায় ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

ঈদ উপলক্ষ্যে আরব আমিরাতে ৯ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৩০ Time View

ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১২ এপ্রিল শুক্রবার পর্যন্ত ঈদের বন্ধ থাকবে। যেহেতু আমিরাতে শনি ও রোববার সাপ্তাহিক বন্ধ থাকে সে কারণে ১৩ ও ১৪ এপ্রিলও ছুটি কাটাতে পারবেন সাধারণ মানুষ। এতে করে দেশটিতে ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি থাকবে।

রবিবার (৩১ মার্চ) সরকারিভাবে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

আমিরাতসহ মধ্যপ্রাচ্যের সবদেশে আগামী ৯ এপ্রিল ঈদের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হবে। সে হিসেবে ৮ এপ্রিল , ২৯ রমজান থেকে ছুটি শুরু হবে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে রমজান ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের প্রথমদিন পালিত হয় খুশির ঈদ।

সিয়াম সাধনার মাস রমজান প্রায় শেষ হয়ে এসেছে। মধ্যপ্রাচ্যে আর ৮ অথবা ৯ দিন মানুষ রোজা রাখবেন। যেহেতু ঈদ কাছাকাছি চলে এসেছে তাই এখন ঈদকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন আমিরাতসহ বিশ্বের সব মুসল্লি।

যেহেতু এবার দেশটিতে দীর্ঘ ছুটি পাওয়া গেছে ফলে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি উৎসাহ উদ্দীপনা কাজ করছে।

এরআগে গত সপ্তাহে ঈদের ছুটি ঘোষণা করে সৌদি আরব। দেশটির সরকার জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যেহেতু সৌদিতে শুক্র ও শনিবার এমনিতে সাপ্তাহিক বন্ধ থাকে, তাই ১২ ও ১৩ এপ্রিলও ছুটি কাটাতে পারবেন সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS