শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে তারেক রহমান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় প্রবেশে সীমাবদ্ধতা রূপগঞ্জে প্রয়াত যুবদল নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া`র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত ১৭ বছরের জটিলতা কাটাতে কাজ করবে সরকার: এ্যানি ঈদে নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিত করতে ব্যবস্থা: রেলপথমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন স্পিকার ও ডেপুটি স্পিকার শুরু হলো ঈদ ফেরত যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ঈদ উপলক্ষে মহাসড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর

১লা এপ্রিল বিশিষ্ট মানবাধিকার ও পরিবেশ সংগঠক এম. এ. হাশেম রাজুর জন্মদিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২০৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১লা এপ্রিল বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা)’র কেন্দ্রীয় সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম. এ. হাশেম রাজুর জন্মদিন। ১৯৬৫ ১লা এপ্রিল চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর সৈয়দাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম।

স্কুল জীবনে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এম. এ. হাশেম রাজু। কলেজ জীবনে চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক দায়িত্ব পালন করেন। জাতীয় তরুণ লেখক সমিতির কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম মহানগর বাংলাদেশ ছাত্রদলের আহ্বায়ক এর দায়িত্ব পালন করেন তিনি। স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ১৯৮৭ সালে ঢাকায় সচিবালয় ঘেরাও কর্মসূচির সময় গ্রেপ্তার হয়ে কেন্দ্রীয় কারাগারে তিন মাস ১৮ দিন রাজবন্দী হিসেবে কারা অন্তরীন ছিলেন। স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রাম করতে গিয়ে পাঁচবার গ্রেপ্তার হয়ে ১৮ মাস ১৯ দিন কারাভোগ করেন। বর্তমানে তাঁর নামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ৫৭টি মামলা রয়েছে। রাজনীতি করতে গিয়ে নিজের একমাত্র ভাই মোসলেহ উদ্দিন মহসিনকে হারিয়েছেন তিনি।

এম. এ. হাশেম রাজু জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য পদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক সহ—সভাপতি দায়িত্ব পালন করেন। চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাধারণ সম্পাদক হিসেবে দুইবার দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিবেশ পরিষদের সদস্য হিসাবে দীর্ঘকাল কাজ করেছেন। বর্তমানে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে খালেদা জিয়া গণতন্ত্র গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ক্রীড়া  উন্নয়ন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি দায়িত্ব পালন করছেন। শহীদ জিয়া শিশু—কিশোর ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত আছেন। ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ওয়ান ইলেভেনের সময় দুই নেত্রীর মুক্তি দাবি করে জরুরী আইন ভঙ্গের বাংলাদেশ সর্বপ্রথম নেতৃত্ব প্রদান করেছেন। সর্বদলীয় ছাত্রের ঐকের নেতা ছিলেন। বাংলাদেশ ছাত্রদলের গঠনতন্ত্রের প্রণেতা ছিলেন। আশির দশকে সাংবাদিকতা করেছেন। সাউথ এশিয়ান চিলড্রেন্স ফেডারেশন অব্ বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে এক ছেলে দুই মেয়ের পিতা। ছোটবেলায় বাবা মারা যান। গত করোনার সময় মা জননী মারা যান। এম. এ. হাশেম রাজু বাংলাদেশ, ভারত, আরব আমিরাত, কাতার, সৌদি আরব, কুয়েত, সিঙ্গাপুর, বাহরাইন, ডেনমার্ক, সুইজারল্যান্ড সহ প্রায় ২৭টি দেশে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন। এছাড়া অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS