1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

জনগণের হাতে ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার ছিল: নুর

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১০.৫২ পিএম
  • ২৫৭ Time View

বরিশাল অফিস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ সরকার এই ১৫ বছর ক্ষমতা রয়েছে এর আগে কোন সরকার এত বছর ক্ষমতায় থাকেনি, কয়বার ভোটের হয়েছে আর ভারতের দালালি করে ক্ষমতায় এসেছে সেটা দেশের মানুষ জানে। আগে জনগণের হাতে নাটাই ছিল ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার ছিল। বর্তমানে অগণতান্ত্রিক ভোটের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে গণঅধিকার পরিষদের আয়োজনে বরিশাল জেলা ও মহানগর এর নবগঠিত কমিটির পরিচিতি সভা এবং ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, জনগণ পাঁচ বছর পর পর সরকার পরিবর্তন করেছে জনপ্রতিনিধিরা ভেবেছে। জনপ্রতিনিধি হতে হলে জনগণের কাছে যাওয়া লাগে ভোট লাগে তারা জনগণের রাজনীতি করতো। এখন আর কেউ জনগণের তোয়াক্কা করে না জনগণকে পাত্তা দেয় না। বর্তমানে একজন রিক্সাওয়ালার ঝরঝর করে ঘাম ঝরছে তাকে জড়িয়ে ধরছে ভাই আমাকে একটি ভোট দিয়েন,দোকানে গিয়ে একটি লিফলেট বিতরণ করছে তারপর আর এই সব নেতাদের ভোটের পরে খোঁজখবর থাকে না।

তিনি বলেন,রাজনীতি দুর্নীতিতে আখড়া ইয়াবা বলি বিচ্ছু শামসু ক্যাসিনো সম্রাট, আন্ডার রফিক এইরকম বিভিন্ন ধরনের লোকেরা আজকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে। মাস্তান দুর্ভিক্ষ তারাই রাজনীতি নিয়ন্ত্রণ করছে। ভোট কেন্দ্র দখল করে যারা ভোট পিঠাতে পারে জন অধিকারের ভোটের অধিকার কেড়ে নিতে পারে তারা আজকে নিজেদেরকে জনপ্রতিনিধি দাবি করছে।

নুর বলেন, অথচ ১৫ বছর আগে চিত্র দেখেন সমাজের ভালো মানুষ সামাজিক মানুষ তারা রাজনীতিতে নেতৃত্ব দিত বর্তমান পুরো উল্টো আজকে কারা রাজনীতি করছে আমার বলার দরকার নেই আপনাদের নিজেদের চোখেই তা দেখতে পান।  রাজনীতি মানেই জনগণের জন্য কাজ করা দেশের সেবা করা। এখন রাজনীতি হয়ে গেছে টাকা-পয়সার উপার্জনের একটি ব্যবসা একটা পেশা যে কারণেই  আজকে মাফিয়ারা রাজনীতি করছে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল আমরা নির্বাচন বর্জন করেছি। আমরা থেমে যাইনি। কৌশলগত ঘাটতি থাকতে পারে, কিন্তু আন্দোলন থেমে নেই। শ্রীলঙ্কা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শ্রীলঙ্কার রাজনৈতিক নেতৃবৃন্দ যখন ব্যর্থ হয়েছে তখন জনগণ স্বতস্ফূর্তভাবে গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এখানেও যদি রাজনৈতিক দল ব্যর্থ হয়, তাহলে জনগণ আরব বসন্তের মতো বাংলা বসন্ত ঘটাবে। আর সেই বাংলা বসন্তের নেতৃত্ব দেবে ছাত্র-জনতা।

নুরুল হক নুর বলেন, আমরা স্বাধীনতার ৫৩ বছর পার করছি, কিন্তু এই সময়ে এসে এখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করতে হচ্ছে। নাগরিক অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। স্বাধীনতা অর্জিত হলেও আমাদের অর্থনৈতিক, সামাজিক ন্যায়বিচার ও মতামত প্রকাশের স্বাধীনতা অর্জন করতে পারিনি।

তিনি আরও বলেন, দেশে কার্যত প্রতিবেশী দেশ ভারতের তাবেদারি সরকার চলছে। যারা মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা, গুম, খুন, মামলা দিয়ে কোণঠাসা করে নিজেদের রাজত্ব চালাচ্ছে। ৭ জানুয়ারি ডামি নির্বাচন করে আবারও ক্ষমতায় এসেছে। যেই নির্বাচনে জনগণ তাদের ভোট দেয়নি। অনেকের মতে ফাইভ পার্সেন্টের সরকার। অর্থ্যাৎ পঁচানব্বই ভাগ মানুষ তাদের বয়কট করেছে।

নুরুল হক নুর বলেন, আমাদের দেশের ছাত্ররা কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন করলেও তারা রাজনীতি বিমুখ। কারণ অধিকাংশ শিক্ষিত তরুণ বিদেশে যেতে চান, তারা দেশে নিরাপদ বোধ করেন না। ফলে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে ইয়াবা বদি, বিচ্ছু শামসু, আন্ডা রফিক। এই মাফিয়া দুর্বৃত্তরা রাজনীতি নিয়ন্ত্রণ করে। এদের হাত থেকে মুক্তি পেতে হলে সাধারণ জনগণ এবং ছাত্রদের এগিয়ে আসতে হবে।  

গণ অধিকার পরিষদের বরিশাল মহানগরের সভাপতি গোলাম কিবরিয়া শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,গন অধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি মোহাম্মদ শামীম রেজা ,গন অধিকার পরিষদের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল। গণ অধিকার পরিষদের সহ-সভাপতি এডভোকেট গোলাম সরোয়ার জুয়েল,শহিদুল ইসলাম ফাহিম বরিশাল জেলা ও উপজেলা পর্যায় অঙ্গসংগঠনের এবং বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com