1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

মাথার কোন স্থানে ব্যথা কি ইঙ্গিত দেয়?

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১১.২২ পিএম
  • ২৮০ Time View

আমাদের মাথা ব্যথা হলেই সমাধান হিসেবে নাপা কিংবা যেকোনো ব্যথার ওষুধ খেয়ে নিই নিজের বুদ্ধিতে। কিন্তু ব্যথা চরম পর্যায় না যাওয়া পর্যন্ত আমরা নিশ্চিত করার চেষ্টা করি না, ঠিক কী কারণে ব্যথা হচ্ছে? মাথা ব্যথা হলে এর লক্ষণ বলে দিতে পারে কোন কারণে ব্যথার সূত্রপাত। তাহলে জেনে নিতে পারি মাথা ব্যথার ধরন সম্পর্কে-

১. মাইগ্রেন: মাথার যে কোনও একটা দিক থেকে ব‌্যথা শুরু হয়। তাই একে আধ-কপালি ব‌্যথাও বলে অনেকে। মাইগ্রেনের ব‌্যথা দপদপ করতে থাকে। কিছুক্ষণ পরে সেই ব‌্যথা পুরো মাথায় ছড়িয়ে পড়ে। এছাড়া চোখের চারপাশেও ব‌্যথা হতে পারে।

২. টেনশন: দুশ্চিন্তার কারণে মাথাব‌্যথা হলে পুরো মাথা জুড়ে হয়। মনে হবে, যেন কেউ মাথাটা চেপে ধরে আছে। ভারী ভারী লাগবে।

৩. ক্লাস্টার হেডেক: দিনের নির্দিষ্ট একটা সময় বা বছরের নির্দিষ্ট একটা সময় এই ব‌্যথা হয়। চোখের পিছনের দিক থেকে মাথার একটি দিক বরাবর যন্ত্রণা হয়।

৪. মাথার ভিতরে রক্তপাত হলে: মাথার পিছন দিক থেকে শুরু হয়ে ঘাড় পর্যন্ত প্রচণ্ড ব‌্যথা হয়।

৫. ব্রেন ইনফেকশন হলে পুরো মাথাজুড়ে যন্ত্রণা হয়। সঙ্গে ঘাড়েও ব‌্যথা হয়।

৬. চোখের পাওয়ার বাড়লে চোখের চারপাশে ব‌্যথা করে। মাথাতেও ব‌্যথা চলে আসে।

৭. ব্রেন টিউমার হলে মাথার ডান পাশে টেম্পোরাল লোবে টিউমার হলে সেই অংশে ব‌্যথা হয়। এরকমই যে দিকে টিউমার হয় সেই দিকে ব‌্যথা হয়। টিউমার ছোট থাকলে ব‌্যথা হয় না। আকারে অনেকটা বড় হলে তবেই হয় যন্ত্রণা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com