1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

মুরাদনগরে নারী ধর্ষণ ও দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই- বাংলাদেশ নারী মঞ্চ

  • আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৪.৫৩ পিএম
  • ৮৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মুরাদনগরে নারী ধর্ষণ ও দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ নারী মঞ্চ’র উদ্যোগে প্রতিবাদী নারী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নারী মঞ্চ’র উদ্যোগে ২ জুলাই বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট জোবায়দা পারভীন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মঞ্চ’র কেন্দ্রীয় নেত্রী মুর্শিদা আখতার নাহার, শিউলী শিকদার, শেখ সাহানাজ, সাহানা ফেরদৌসি লাকী, এডভোকেট ইশরাত জাহান, নারী নেত্রী জোছনা আক্তার, মমতাজ বেগম প্রমুখ।

সমাবেশে নারী নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে নারীরা নানাভাবে বৈষম্যের শিকার। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে রাতের অন্ধকারে ঘরের দরজা ভেঙ্গে কতিপয় দুষ্কৃতিকারী এক হিন্দু নারীকে বিবস্ত্র করে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় ওই নারী দুবারের মতো ধর্ষিত হলো। এতে করে গোটা দেশের নারী সমাজ লজ্জিত, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এ কারণে নারীর সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ডে ব্যহত হবে, যা দেশ ও সমাজের জন্য ক্ষতি বয়ে আনবে।

নারী নেতৃবৃন্দ আরো বলেন, গত বছর ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের পর দেশের মানুষ আশা করেছিল এবার দেশ থেকে সকল ধরণের বৈষম্য নিপীড়নের অবসান ঘটবে। কিন্তু বিগত ১০ মাসে এই অবস্থার কোন পরিবর্তন হয়নি বরং অবনতি ঘটেছে। আজ দেশের নারী সমাজ সমাজে নির্ভয়ে নিশ্চিন্তে চলাফেরা করতে পারছে না। এ ব্যাপারে যৌথবাহিনী, পুলিশ প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, মুরাদনগরে নারী ধর্ষণকারী আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সংখ্যালঘুদের মন্দির ও বাড়ী-ঘরে হামলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে পল্টন মোড়ে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com