1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

হবিগঞ্জে নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৪.৩০ পিএম
  • ২৫০ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের একটি গ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ওঠেছে। স্বামীর সাথে বিচ্ছেদ হওয়া এক সন্তানের জননী এই অভিযোগে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত সোমবার মামলা দায়ের করেন।

মামলায় হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের আনর মিয়ার ছেলে লিটন মিয়াকে আসামী করা হয়। মামলার বাদী ও তার পরিবার সূত্রে জানা যায় প্রায় ৫ বছর পূর্বে এক কন্যা সন্তানের জন্মের পর স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় মামলার বাদির। এরপর নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের একটি গ্রামে বাবার বাড়িতে থাকাকালীন মৎস্য খামারে রান্নার জন্য তাকে নিয়োগ করেন লিটন মিয়া। ধীরে ধীরে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বিয়ের প্রলোভনে একাধিকবার লিটন মিয়ার কাছে ধর্ষণের শিকার হন ২৬ বছর বয়সী ওই তরুণী।

সর্বশেষ গত ৩ মার্চ বাদীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তরুণীর ঘরে প্রবেশ করেন লিটন। এসময় বাদী বিয়ে করার জন্য চাপ দিলেও লিটন তাকে আবারও বিয়ের কথা বলে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় তরুণীর শোরচিৎকারে লোকজন এসে লিটনকে আটক করেন। লিটনকে পুলিশে দিতে চাইলে সে বিয়ের আশ্বাস দিয়ে সটকে পড়েন। এরপর নিরূপায় হয়ে ওই তরুণী প্রথমে নবীগঞ্জ হাসপাতাল ও পরে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি’র অধীনে দুইদিন ভর্তি ছিলেন। এরপর আদালতে মামলা দায়ের করা হয়।

বর্তমানে লিটন মিয়া পলাতক রয়েছেন বলে বাদীর পরিবার জানিয়েছে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীন জানানো হয় বাদীর পরিবারের পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com