1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ২.০৩ পিএম
  • ২১৭ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবে।

রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হওয়ার কথা জানান।

তিনি বলেন, ‘বি’ ইউনিটের বাণিজ্য শাখায় ১৫ হাজার ৬২৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ১৪ হাজার ৩৬১ জন। পাস করেছে সাত হাজার ৭৭ জন শিক্ষার্থী। ফেল করেছে আট হাজার ৩৫৯ জন। ত্রুটিযুক্ত ওএমআর ১৮ জনের। পাসের হার ৪৫ দশমিক ৩ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮৬.৫০।

‘বি’ ইউনিটের বিজ্ঞান শাখায় ১১ হাজার ৩৯২ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ৯ হাজার ৫২০ জন শিক্ষার্থী। পাস করেছে এক হাজার ৩০০ জন শিক্ষার্থী। ফেল করেছে আট হাজার ১৮৯ জন। ত্রুটিযুক্ত ওএমআর ২৮ জনের। পাসের হার ১১ দশমিক ৫ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭২।

এই ইউনিটের মানবিক শাখায় ৭ হাজার ৫২৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল সাত হাজার ১৭ জন শিক্ষার্থী। পাস করেছে এক হাজার ২৫৭ জন শিক্ষার্থী। ফেল করেছে পাঁচ হাজার ৭৪৩ জন। ত্রুটিযুক্ত ওএমআর ১৭ জনের। পাসের হার ১৬ দশমিক ৭ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭৬.৫০।

গত ৭ মার্চ তিন শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫১৫টি সিটের বিপরীতে তিন শিফটে ৩৪ হাজার ৫৪১ জন ভর্তিচ্ছু আবেদন করেছিল। আসন প্রতি লড়াই হয়েছে ৬৭ জনের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com