1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

‘মুসলিমবিরোধী’ নাগরিকত্ব আইন গ্রহণযোগ্য নয়

  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১১.০৩ এএম
  • ২১৩ Time View

ভারতে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। তবে, এর প্রতিবাদ জানিয়েছেন রাজনীতিক ও দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। তিনি বলেছেন, এ আইন অগ্রহণযোগ্য। এছাড়াও তিনি তামিলনাড়ু সরকারকে রাজ্যে এ আইন প্রয়োগ না করার আহ্বান জানিয়েছেন। খবর এনডিটিভির।

সোমবার (১১ মার্চ) দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়ন সম্পর্কিত এক বিজ্ঞপ্তি জারি করা হয়। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ‘মুসলিমবিরোধী’ বিতর্কিত এ আইনটি কার্যকর করলো  মোদি সরকার।

সম্প্রতি ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন থালাপতি। তার দলের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এ আইনের নিন্দা জানিয়ে তামিল ভাষায় একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। 

বিবৃতিতে দক্ষিণী এ সুপারস্টার বলেন, রাজনৈতিক বিভাজন তৈরির জন্য সিএএ কার্যকর করা হচ্ছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)-এর মতো কোনো আইন এমন পরিবেশে কার্যকর করা গ্রহণযোগ্য নয়; যেখানে দেশের সকল নাগরিক সামাজিক সম্প্রীতির সাথে বসবাস করে। নেতাদের নিশ্চিত করা উচিত যে, এ আইনটি তামিলে প্রয়োগ করা হবে না।

একইভাবে, আরেক দক্ষিণী অভিনেতা কমল হাসানও নির্বাচনের আগে সিএএর নিন্দা করেছেন। তিনি বলেছেন, সিএএ আসলে দেশকে ভাগ করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।

তিনি আরও বলেন, আইনটি অত্যন্ত তাড়াহুড়ো করে পেশ করা হয় এবং জাতীয় নির্বাচনের আগে এখন কার্যকর করা হচ্ছে। এটা বিজেপির ঘৃণ্য পরিকল্পনাগুলোর অন্যতম। ধর্ম, ভাষা এবং বর্ণের ভিত্তিতে সরকার আমাদের নাগরিকদের বিভক্ত করতে চাইছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com