1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

গাইবান্ধায় জাল ভোট দিতে গিয়ে আটক ৩

  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৪.১৮ পিএম
  • ২০৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) দুপুরে ইউনিয়নের মধ্য নিজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া জাল ভোট দেয়ার সময় তাদের আটক করে।

আটকৃতরা হচ্ছেন, মধ্য নিজ পাড়া গ্রামের সজল মিয়া, আঙ্গুর মিয়া ও আমিনুল ইসলাম।

মধ্য নিজপাড়া কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল কাফি জানান, আটককৃতদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রেগুলোতে ভোটার প্রস্তুতি বাড়ছে। বিশেষ করে মহিলা ভোটারের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আতাউল হক বলেন, ‘ধাপেরহাট ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৫৯৬ জন ও নারী ১২ হাজার ৮০৭ জন। সকাল ৮টা থেকে ১২টি ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে।’

এছাড়া জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের একটি ওয়ার্ডের সদস্য পদে ও সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের একটি ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটারদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিস্থিতিতে ভোট গ্রহণ চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com