1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • আপডেট : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১১.৫৮ এএম
  • ২৭৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও ভিজিডির এক হাজার ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একেএম আনিসুজ্জামান সাক্ষরিত এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়।

ওই আদেশে বলা হয়, হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে ভিজিডির এক হাজার ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সেখানে আরও বলা হয়, কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না এ মর্মে ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক দিনাজপুরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com