1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

ঢাকায় শেষ হলো বাংলাদেশ-নেপাল সাহিত্য বিনিময় অনুষ্ঠান

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ২.৩৭ পিএম
  • ২৫৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশীপ সোসাইটির উদ্যোগে বাংলাদেশ ও নেপালের কবি – সাহিত্যিকদের অংশগ্রহণে কক্সবাজার ও ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো চার দিনব্যাপী বাংলাদেশ- নেপাল  সাহিত্য বিনিময় অনুষ্ঠান। এতে নেপালের প্রতিথযশা ছয়জন কবি ও লেখক অংশগ্রহণ করেন।

৬ মার্চ বুধবার সমাপনী অনুষ্ঠান ঢাকা’র বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

বিশেষ অতিথি হিসেবে নেপাল দূতাবাসের ২য় সচিব ইউজোনা বামজান, কবি বিমল গুহ, অধ্যাপক ড. নাজমা খান মজলিশ উপস্হিত ছিলেন। নেপাল থেকে আগত কবি ও লেখকদের মধ্যে নেপাল ক্রিয়েটিভ রাইটার্স সোসাইটির  উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পবন আলোক, সভাপতি শ্রীওম শ্রেষ্ঠা রোদন বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন, বাংলাদেশ – নেপাল ফ্রেন্ডশীপ সোসাইটির সভাপতি লায়ন মশিউর আহমেদ।

কবিতা পাঠ করেন, নেপালী কবি, কবি দেবিকা তিমিলসিনা, কবি মধু পাঠক, কবি শান্তি মায়া গিরি, কবি লক্ষ্মি শ্রেষ্ঠা, বাংলাদেশের কবিদের মধ্যে কবিতা  পাঠ করেন, কবি বিমল গুহ,কবি দিলারা হাফিজ, কবি শেলী সেনগুপ্তা, কবি শফিউল আলম তালুকদার, কবি মোমিন মেহেদী, কবি আহমেদ ইসহাক, অতিথিবৃন্দ দুই দেশের সাহিত্য- সংস্কৃতি বিনিময়ে এ ধরণের উদ্যোগের প্রশংসা করেন।

বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশীপ সোসাইটির সাধারণ সম্পাদক সালাহউদ্দীন কুটু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এছাড়াও বক্তব্য রাখেন, প্রাক্তন যুগ্ম সচিব ও সোসাইটির নির্বাহী সদস্য মোহাম্মদ মশিউর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নির্বাহী সদস্য মাহমুদ খান বিজু।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com