1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড লভ্যাংশ ঘোষণা করেছে প্যারামাউন্ট টেক্সটাইল

বাংলাদেশ থেকে সরকারিভাবে কর্মী নিচ্ছে জর্ডান

  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১০.৪২ এএম
  • ৩৪৪ Time View

বাংলাদেশ থেকে সরকারিভাবে দক্ষ জনবল নেবে জর্ডান। সোমবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জর্ডানের সিডনি অ্যাপারেলস এলএলসি গার্মেন্টসে দক্ষ জনবল নেওয়া হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

প্রার্থীদের বয়স: ২০ থেকে ৩৫-এর মধ্যে হতে হবে।

দক্ষতা: সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

পদবী ও বেতন: মেশিন অপারেটর পদে ২০ জন, বেতন ১৭৬.৫৫ মার্কিন ডলার; লাইন ইনচার্জ পদে ২ জন, বেতন ১৭৬.৫৫ মার্কিন ডলার এবং আয়রন ম্যান পদে ১০ জন পুরুষ কর্মী নেবে গার্মেন্সটি। এ পদের বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া মেশিন অপারেটর পদে ২০০ জন নারী কর্মী নেওয়া হবে। এ পদে নারী কর্মীদের বেতন ১৭৬.৫৫ মার্কিন ডলার।

চাকরির শর্তাবলী: দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)। চাকরির চুক্তি ৩ বছরের (নবায়নযোগ্য), নিয়োগকর্তা কর্তৃক থাকা-খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন সুবিধা; চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়া নিয়োগ কর্তা বহন করবে। এছাড়া জর্ডানের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন শ্রমিকরা।

আবেদনের যেভাবে: অনলাইনে আবেদনের জন্য এখানে নারীরা ক্লিক করুন এবং পুরুষরা এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: ৮ মার্চ ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com