1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

দিনাজপুরে চলছে উদ্যোক্তা মেলা

  • আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৪.৪৫ পিএম
  • ২৮৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় দেড়শ বছর পুরনো সতিন মোচড় পিঠা। বিলুপ্তপ্রায় এই পিঠার নাম ও স্বাদের লোভে আটকা পড়ছেন দিনাজপুরে বিসিক আয়োজিত উদ্যোক্তা মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতারা। এমন আরো ব্যতিক্রমী আর বাহারী নামের পিঠা, খাবার আর উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য পশরা সাজানো স্টলগুলোতে পরিচিত হতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

সবার জন্য উন্মুক্ত এ মেলা চলছে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্যোক্তাদের পথচলা সুগম করতে এমন উদ্যোগ বললেন আয়োজকরা। ছোট ছোট স্টলে দাঁড়িয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা শুধু পণ্য বিক্রি করছেন না, স্বপ্ন দেখছেন ভবিষ্যতে স্বাবলম্বী ও সফল হওয়ার।

আর উদ্যোক্তাদের প্রতিভা তুলে ধরে, তাদের উৎসাহ প্রদানের পাশাপাশি উৎপাদিত পণ্য বাজারজাত করার লক্ষ্যে চলছে এই ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে চলছে এ মেলা। স্টলগুলোতে শোভা পাচ্ছে বাহারি নাম ও আঙ্গিকের মুখরোচক পিঠা, খাবার ও কারুকার্য খচিত পণ্য সামগ্রীর মধ্যে হস্তশিল্পের পাটজাত পণ্য, নকশি, শতরঞ্জি, কারুপণ্য, শো-পিচ, প্রসাধনী ইত্যাদি।

এছাড়া আঞ্চলিক খাবার ও পোশাকের সমাহার নজর কেড়েছে দর্শনার্থীদের। মেলায় ৫০টি স্টলের প্রতিটিতে স্থানীয় অনলাইন ও অফলাইন উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগের পণ্য প্রদর্শন ও বিক্রি করার সুযোগ পাচ্ছে। তবে এ আয়োজনে ব্যাপক সাড়া ফেলেছে এক উদ্যোক্তার হাতের তৈরি সতিন মোচড় পিঠা। প্রায় ১৫০ বছরের পুরনো বিলুপ্তপ্রায় এই পিঠার ব্যতিক্রমী নাম ও স্বাদে ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক সাড়া ফেলেছে। সেখানে উপচেপড়া ভিড়ও লক্ষণীয়। উদ্যোক্তাদের এসব স্টলে ক্রেতা-বিক্রেতাদের সরাসরি যোগাযোগ স্থাপন হওয়ায় নিজেদের উৎপাদিত পণ্য তুলে ধরে পরিচিত করেছে।

অপরদিকে হাতের নাগালে সবকিছু পাওয়ায় খুশি ক্রেতারাও। তবে ক্রেতা-বিক্রেতাদের এ মেলবন্ধনকে আরো জমিয়ে রাখতে প্রতিদিনই সন্ধ্যায় চলছে বাড়তি সাংস্কৃতিক আয়োজন।

মেলায় স্থান পাওয়া উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন খাবার ও পণ্যগুলোকে তুলে ধরতে এ আয়োজন বলে জানান বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম। তিনি আরো বলেন, কারুকার্য খচিত পণ্য সামগ্রী ও বাহারি রকমের খাবারের আয়োজন নিয়ে হাজির হওয়া স্টলগুলোতে শুধু কেনাবেচা নয়, প্রতিভা বিকাশ ও শিক্ষণীয় সমাহার রয়েছে মেলাজুড়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com