1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

আরজেএফ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ১১.২৪ পিএম
  • ২৮০ Time View

নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র বার্ষিক বনভোজন, সাধারণ সভা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ইশাঁ খাঁ ট্যুরিস্ট পিকনিক স্পটে গত ২৮ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহীম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ ইব্রাহিম, বিশিষ্ট শ্রমিক নেতা জামাল উদ্দিন (চান সরদার), বিশিষ্ট শিক্ষানুরাগী আবু তাহের মিয়াজী, জুঁইফুল ডেভেলপারস লিঃ এর চেয়ারম্যান আবু ইউসুফ।

সভাপতিত্ব করেন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আরজেএফ’র অর্থ সচিব ও কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ ফারুকুল ইসলাম, সদস্য সচিব মোঃ তাজমিনউর রহমান তুহিন। সার্বিক সহযোগীতায় ছিলেন বনভোজন উৎযাপন কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল করিম, সদস্য সচিব মোঃ রেজাউল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আরজেএফ’র মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ। অনুষ্ঠানের আকর্ষণ ছিল মহিলাদের জন্য বালিশ খেলা (পিলু পাসিং, পুরুষদের জন্য হাড়িভাংগা খেলা ও বাচ্চাদের জন্য চকলেট দৌড়।

প্রতিযোগীতায় বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানে ১৫জন বিশিষ্ট ব্যক্তিকে আরজেএফ ভাষাসৈনিক আব্দুল মতিন স্মৃতি সম্মানায় ভূষিত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com