1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

পাবনায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৫৭ পিএম
  • ৩০২ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় সুপ্তি খাতুন (১৬) নামের চলমান এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার ভাটো সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। সুপ্তি ওই গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে।

সুপ্তির পারিবার জানান, চলতি এসএসসি পরীক্ষায় উপজেলার সোনাতলা উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে ইতোমধ্যে পাঁচটি বিষয়ের পরীক্ষা দিয়েছে সুপ্তি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)  ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্ত দীর্ঘদিন ধরে সে পেটের ব্যাথায় ভুগছিল। ব্যাথা সহ্য করতে না পেরে সোমবার রাতে সবার অজান্তে নিজ ঘরের শয়ন কক্ষে আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ও ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানা পুলিশকে জানিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com