1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু কাল

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ১.৩৪ পিএম
  • ১৮১ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ সেশনে আন্ডারগ্রেজুয়েশন প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল। প্রথম দিন কলা ও সামাজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হবে। এবার এই ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১২ হাজার ২৭৪টি। এরমধ্যে মানবিক বিভাগ থেকে আবেদন করেছেন ৫১ হাজার ৩৯১ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ হাজার ৮৩৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ হাজার ৪৯ জন।

প্রসঙ্গত, পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। এরমধ্যে এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে, ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com