1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

‘২১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ শুরু ৬ মার্চ

  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১.৫৫ পিএম
  • ২১৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) এর যৌথ আয়োজনে আগামী ৬-৯ মার্চ, চার দিনব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে ২১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৪ উইনটার এডিশন এবং ৬ষ্ঠ ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৪। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ।

বাংলাদেশের পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট সুতা, ফ্যাব্রিক, ট্রিমস এবং আনুষাঙ্গিক সরঞ্জামকেন্দ্রিক অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী ২১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৪ – উইনটার অ্যাডিশন।

একইসাথে, বিশ্বব্যাপী ডেনিম, জিন্স এবং আনুষাঙ্গিক নির্মাতারাদের অংশগ্রহণে বাংলাদেশের পুরো ডেনিম ও পোশাক শিল্পের উপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৪। প্রদর্শনীদ্বয়ে ৫৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও অধিক দেশের প্রায় ৪১০টি কোম্পানি অংশগ্রহণ করবে। উল্লেখ্য, আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ, নিউইয়র্ক ভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, সেমস-গ্লোবল ৩১ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে সফলতার সাথে ব্যবসায়িক পরিমণ্ডলে পেশাদার বি-টু-বি ট্রেড শো আয়োজন করে আসছে।

৪টি মহাদেশে বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় এবং উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি সফলভাবে ৪০টি ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্প সেক্টরের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করেছে। বিভিন্ন শিল্পক্ষেত্রকে কেন্দ্র করে সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স সংশ্লিষ্ট বিজনেস টু বিজনেস (বি-টু-বি) প্রদর্শনীগুলোর ব্যাপ্তি ৪টি মহাদেশে ছড়িয়ে আছে, যা বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, মরক্কো এবং শ্রীলঙ্কায় নিয়মিত অনুষ্ঠিত হয়।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সিসিপিআইটি টেক্স, চীনা টেক্সটাইল ও পোশাক শিল্পের সাথে এ খাতের বৈশ্বিক ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ, ব্যবসায়িক সহযোগিতা, পেশাদারিত্ব ও চমৎকার নেটওয়ার্কিংয়ের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে।

আগামী ৬-৯ মার্চ ২০২৪, চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা থেকে রাত ৭.০০ ঘটিকা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, সোমবার, জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেসক্লাব, ঢাকায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

তিনি সংবাদ মাধ্যমকে এ প্রদর্শনী আয়োজনের নানাবিধ বিষয় তুলে ধরে বলেন- এ দুটি প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের অন্যতম আন্তর্জাতিক প্রদর্শনী। এটি ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত একটি কার্যকর মিটিং প্লেস, যেখানে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা এবং সরবরাহকারীরা ব্যবসার প্রসারে কাজ করতে পারবেন। এ প্রদর্শনীর মধ্য দিয়ে সেমস-গ্লোবাল ইউএসএ এবং সিসিপিআইটি-টেক্স চায়নার যৌথ প্রচেষ্ঠার ৭ম বর্ষ পূর্তি হবে। এই প্রদর্শনীগুলো বাংলাদেশে টেক্সটাইল শিল্পের অগ্রগতি এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক শিল্প রপ্তানি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে আসছে।

সিসিপিআইটি টেক্স এর ভাইস সেক্রেটারি জেনারেল চেন বো, চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে যোগদান করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের চিফ কনসালট্যান্ট জাবেদ আহমেদ, ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ডিরেক্টর অভিষেক দাস এবং সেমস-বাংলাদেশ এর মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ডিজিএম মাহমুদ রিয়াদ হাসান।

প্রদর্শনীগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এমপি।

আগামী ৬-৯ মার্চ, প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত নিবন্ধন সাপেক্ষে ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য প্রদর্শনীদ্বয় উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com