1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫০ পিএম
  • ২১৯ Time View

সরকারি চাকরিজীবীদের মতো বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরও পেনশনের আওতায় আনার আলোচনা চলছে। এ ব্যবস্থাপনায় অবসরের পর শিক্ষকরা এককালীন টাকার পাশাপাশি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ভাতাও পাবেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের আর্থিক বিষয়ে আলোচনা করতে একটি অনানুষ্ঠানিক সভা হয়। এতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ছাড়াও শিক্ষা প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষকদের পেনশন চালুর প্রস্তাব করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ওই সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান, শিক্ষকদের পেনশন স্কিম চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এটি বাস্তবায়ন করতে হলে অবসর বোর্ডের আইন পরিবর্তন করতে হবে। সেজন্য সভায় উচ্চ পর্যায়ের একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাব উঠেছে। এই কমিটিই সবকিছু নির্ধারণ করে দেবে।

সূত্র আরও জানায়, পেনশন ব্যবস্থা চালু হলে শিক্ষকরা চাকরি শেষে অবসরের পুরো টাকা একসঙ্গে পাবেন না। অবসরের অর্ধেক টাকা এককালীন পরিশোধ করা হবে। বাকি অর্ধেক টাকা শিক্ষক-কর্মচারীরা পেনশন আকারে পাবেন। পেনশনের টাকা আজীবন পাওয়া যাবে। কোনো কারণে উপকারভোগী মারা গেলে, তার নমিনিকে পেনশনের টাকা দেয়া হবে।

উল্লেখ্য, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ১৯৯০ সাল থেকে কল্যাণ ট্রাস্টের সুবিধা পাচ্ছেন। আর ২০০৫ সাল থেকে শুরু হয়েছে অবসর সুবিধা। এই দুই সুবিধা বাবদ এককালীন অর্থ পেয়ে থাকেন শিক্ষক-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com