1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম আজ ডিএসইতে ৯৪০ কোটি টাকা লেনদেন সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

জাবির ভর্তি পরীক্ষা শুরু ২২ ফেব্রুয়ারি

  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.১৪ পিএম
  • ২৬২ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (এ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, রোববার ২৫ ফেব্রুয়ারি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ নিয়ে (সি-১) এবং কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সি ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ও বুধবার ২৭ ও ২৮ ফেব্রুয়ারি জীববিজ্ঞান অনুষদ (ডি ইউনিট), বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ (বি ইউনিট), ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ, এবং বিজনেস স্টাডিজ অনুষদের (ই ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ বছর ভর্তি পরীক্ষায় এক হাজার ৮৪৪ আসনের জন্য লড়ছেন এক লাখ ৯৭ হাজার ৮৫১ জন ভর্তিচ্ছু। সে হিসেবে আসনপ্রতি লড়বেন ১০৭ জন শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com