1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’

গাইবান্ধায় শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০৪ এএম
  • ১৯২ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৪। গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ব্যবসা-বাণিজ্য সম্প্রসাণের লক্ষ্যে মাসব্যাপী এ শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়। মাসব্যাপী এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের ঐতিহ্যবাহী স্বাধীনতা প্রাঙ্গন মাঠে গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহানের সভাপতিত্বে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য শাহ্ সরোয়ার কবীর।

মেলায় রয়েছে ৭০টি স্টল। এসব স্টলে থাকছে দেশি বিদেশি সকল পণ্য। প্রসাধনী সামগ্রী, শাড়ি-কাপড়, ছোট, বড়দের তৈরি পোশাক-পরিচ্ছদ, ইলেক্ট্রনিক তৈজসপত্র, হস্তশিল্প, ছোটদের খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য। পোশাক, ইলেক্ট্রনিক যন্ত্র, ছোটদের খেলনা সামগ্রী। এছাড়া রয়েছে নাগরদোলা, ট্রেনসহ বিনোদনের জন্য রয়েছে ১২টি রাইড।

গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপিত বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান বলেন, জেলায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসাণের লক্ষ্যে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে শাড়ি, থ্রিপিচসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমাহার ঘটেছে। সেই সাথে শিশুদের জন্য নাগরদোলাসহ রাখা হয়েছে  বিনোদনের ব্যবস্থা। শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা করছেন সৈয়দ মনতাজুল ইসলাম মমতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com