1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

লালমনিরহাট সীমান্তে রোহিঙ্গা নারী আটক

  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.২৩ পিএম
  • ৩০২ Time View

নিজস্ব প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী করিডোর সীমান্ত থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে বিজিবি।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে সোমবার সকালে উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন ওই রোহিঙ্গা নারী। আটক রোহিঙ্গা নারী মোছা: রমিদা (২৩) মৃত সৈয়দ কবিরের মেয়ে। তিনি উখিয়ার বালু খালি রোহিঙ্গা ক্যাম্প-১৬-এর ব্লক-সি-১২ এ থাকতেন।

পুলিশ জানায়, উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী করিডোর সীমান্তের মেইন পিলার নং-৮১২ থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে আটক করে বিজিবি সদস্যরা। পরে পাটগ্রাম থানা হেফাজতে নেয়া হয়। এ সময় শিশু ডেস্কে নারী এএসআই দীপিকা দাসের সহায়তায় তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পাটগ্রাম থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, সীমান্তে ঘোরাঘুরির সময় বিজিবির সদস্যরা তাকে আটক করে থানায় হস্তান্তর করে। খোঁজ-খবর নিয়ে তাকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com