1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Title :
শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

চীনে বিধ্বস্ত বিমানের ৪৯ হাজারের বেশি টুকরো উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৪.১৫ পিএম
  • ২৭৬ Time View
Biman-Crashed

চীনে গেলে সপ্তাহে চায়না ইস্টার্ন বোয়িং ৭৩৭-৮০০ নামে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানটির ধ্বংসাবশেষের ৪৯ হাজারের বেশি টুকরো পাওয়া গেছে বলে জানিয়েছেন চীনা কর্মকর্তারা।

বৃহস্পতিবার দেশটির সংবাদ সংস্থা সিনহুয়া চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এভিয়েশন সেফটি ডিরেক্টর ঝু তাও এর বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সেফটি ডিরেক্টর ঝু তাও এক সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্ঘটনার প্রায় ১০ দিন পর বিধ্বস্ত বিমানটির অনুভূমিক স্টেবিলাইজার, ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ অংশগুলো উদ্ধার করা হয়েছে।

ঝু বলেন, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয়া হবে।

গুয়াংজি সরকারের একজন কর্মকর্তা ঝাং ঝিওয়েন বলেছেন, ২২ হাজার কিউবিক মিটার (আট লাখ ঘনফুট) এরও বেশি মাটি খনন করা হয়েছে এবং প্লেনের ৪৯ হাজার ১১৭ টুকরো পাওয়া গেছে। দুর্গম অঞ্চল সঙ্গে বৃষ্টি ও কর্দমাক্ত অবস্থার কারণে অনুসন্ধান কাজ বিঘ্নিত হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে দুটি ‘ব্ল্যাক বক্স’- ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার পাওয়া গেছে। পরীক্ষা ও বিশ্লেষণের জন্য এগুলো বেইজিং পাঠানো হয়েছে।

এদিকে দীর্ঘদিনের আন্তর্জাতিক চুক্তির অধীনে তদন্তে অংশ নিতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের মার্কিন তদন্তকারীদের একটি দল এবং বোয়িং এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের উপদেষ্টাদের চীনে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২১ মার্চ (সোমবার) চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি প্রদেশে ১২৩ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য নিয়ে বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে সবাই নিহত হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com