1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

রাজনীতিতে নামছেন থালাপতি বিজয়

  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ৪.৪৩ পিএম
  • ২৯২ Time View

ইদানীং রাজনীতির মাঠে তারকাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। সব অঙ্গনের তারকারা ভিড় জমাচ্ছেন এ জগতে। এবার শোনা গেল দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় নাম লেখাবেন রাজনীতিতে।

থালাপতি বিজয় ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, দক্ষিণী এই সুপারস্টার প্রায় ২০০ কর্মীকে নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দলের নাম নথিভুক্ত করেছেন বলে জানা গেছে।

বিজয়ের এক ঘনিষ্ঠ সূত্রে ভারতীয় গণমাধ্যম জানায়, আগেভাগেই রাজনীতিতে নামার প্রস্তুতি করেছেন বিজয়। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আগেই সেই বন্দোবস্ত করছেন তিনি। দলের নাম তামিল রীতিতে রাখা হবে।

সম্প্রতি চেন্নাইতে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিজয়। সেখানে তার বক্তব্য শুনে নেটিজেনরা ধরেই নিয়েছেন তিনি রাজনীতিতে আসছেন। তামিলনাড়ুতে শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে মত দেন অভিনেতা। তাকে সমর্থন জানিয়েছেন অনেকেই।

তবে অভিনেতা রাজনীতিতে যোগ দেয়া প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি। ধারণা করা হচ্ছে সময় এলেই সবকিছু পরিষ্কার করবেন তিনি।

থালাপতি বিজয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। তিনি সাতবার ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় স্থান পেয়েছেন। তিনি একটি ওসাকা সেরা অভিনেতার পুরস্কার এবং একটি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক পুরস্কার জিতেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com