1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

অপরাধমুক্ত সমাজ গঠন করতে সকলকে সচেতন হতে হবে

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ৭.৩২ পিএম
  • ২২৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগর পুলিশ ডিএমপি’র ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বিপিএম বলেছেন, অপরাধ ও কলুষমুক্ত সমাজ ও জীবন গঠনে সকলকে সচেতন ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সকল পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ সুধীজন এবং পিতা-মাতাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানে সচেতনতামূলক অনুষ্ঠান, যেমন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, মানববন্ধন ইত্যাদি কর্মসূচি পালন করতে হবে।

তিনি আরো বলেন, সব পিতা-মাতাকে তার সন্তানের প্রতি নজরদারী করতে হবে। সে কখন কোথায় যায়, কি করে খোঁজখবর নিতে হবে। এছাড়াও প্রত্যেক নাগরিককে তার নাগরিক অধিকার ও দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

তিনি ৩০ জানুয়ারি ঢাকার মাতুয়াইলে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত সন্ত্রাস, ইভটিজিং ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ ও আজীবন সদস্য মোঃ জাকির হোসেন। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রায় ৫০০জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com