1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

এমপিওভুক্ত হচ্ছে আরও ১০ হাজার শিক্ষক-কর্মচারী

  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ১১.৪৩ এএম
  • ২৫৭ Time View

এবার এমপিওভুক্ত হচ্ছেন বেসরকারি স্কুল-কলেজের আরও প্রায় ১০ হাজার শিক্ষক-কর্মচারী। পর্যায়ক্রমে নিম্ন মাধ্যমিক স্তরের সব প্রতিষ্ঠান এর আওতায় আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তবে যেসব প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক আছেন কিন্তু শিক্ষার্থী নেই তাদের এমপিও বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তবে মান বাড়াতে শিক্ষকদের প্রশিক্ষণসহ নানা উন্নয়নের কথা বলছেন শিক্ষাবিদরা।

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের অনেক শিক্ষক বেতন-ভাতার সরকারি অংশ বা এমপিও সুবিধার‌ বাইরে। বেসরকারি নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ- এনটিআরসিএ’র মাধ্যমে প্রতিবছরই নিয়োগ পাচ্ছেন কয়েক হাজার শিক্ষক।

সম্প্রতি নিবন্ধন পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে স্কুলের ৮ হাজার ১৬৩ জন ও কলেজের ১ হাজার ৪৮৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

এ ছাড়া ৪ হাজার ৯২৪ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ১ হাজার ১৭৭ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ১৩৮ কলেজ শিক্ষক-কর্মচারীকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।

প্রাথমিকের শতভাগ শিক্ষার্থীর নিম্ন মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা অর্জনের সরকারি লক্ষ্য পূরণে পর্যায়ক্রমে নিম্ন মাধ্যমিক স্তরের সব প্রতিষ্ঠান এমপিও’র আওতায় আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলছেন, যেসব প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক আছেন কিন্তু শিক্ষার্থী নেই তাদের এমপিও বাতিল হবে।

উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত দেশের সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে না পারলে মানসম্মত শিক্ষা অধরাই থেকে যাবে। এছাড়া সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় আরও বেশি জোর দেয়ার তাগিদ শিক্ষাবিদদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com