1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৫.৮

  • আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ১১.৩২ এএম
  • ২৬৩ Time View

পঞ্চগড়ে টানা চারদিন ধরে বয়ে চলা মৃদু থকে মাঝারি শৈত্যপ্রবাহ তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় চলতি মৌসূমের সর্বনিম্ন ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

এর আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ জেলায় গত সোমবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০ এর মধ্যেই উঠানামা করছিল।

আবহাওয়া অফিস জানায়, বছরের শীতলতম মাস জানুয়ারির শুরু থেকে এখানে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছিল। কয়েক দফা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। সপ্তাহজুড়েই এখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ এর আশপাশে ছিল। বৃহস্পতিবার সকালে ৬ এর নিচে নামে তাপমাত্রা যন্ত্রের পারদ। ভোর থেকে শুরু হয় ঘনকুয়াশা। কদিন ধরেই রাতভর বৃষ্টির মত ঘনকুয়াশা ঝরে। বেলা বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব কমে আসে। বিকেলে আবারও ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা এলাকা। আর সারাদিন হালকা কুয়াশার সঙ্গে সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।

বৃহস্পতিবার সকাল ১০টার পরও সড়ক মহাসড়কে হেটলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। মাঘের হাঁড় কাঁপানো শীতে চরম দুর্ভোগ পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। গত দুই বছরের তুলনায় এবার শীত বেশি অনুভূত হচ্ছে বলে জানায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ ছিল। শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি। এ এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ বইছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com