বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এক বছরে পুঁজিবাজার থেকে বিদেশি বিনিয়োগ কমেছে ২৭০ কোটি টাকা: বিসিআইএ সপ্তাহের তৃতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে সিটি ব্যাংক বীরগঞ্জে পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য ‘গিভ টু গেইন’ প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন বগুড়া ধুনটে যমুনা নদীর ঝুঁকিপূর্ণ তীরে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ শুরু নোয়াখালী রক্ষায় জরুরি মুছাপুর রেগুলেটর-এ্যানি ও পরিবেশমন্ত্রীর আশ্বাস শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ ‎ লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

ভূমি মন্ত্রীর সাথে মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সর্বশেষ ১২ তম জাতীয় সংসদ নির্বাচনে নতুন মন্ত্রী পরিষদে  ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।  আজ ২৪ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তরুণ শিল্প উদ্যোক্তা মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাইনউদ্দিন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মাতৃভূমি গ্রুপের চেয়ারম্যান আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ এস এম আক্কাস আলী, গ্রুপের  অর্থ পরিচালক মোঃ ফিরোজ আলম, পরিচালক ক্রয় মোঃ মহিউদ্দিন মিয়াসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় কালে মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মন্ত্রী মহোদয়কে মাতৃভূমি ডেভেলপার এন্ড প্রপার্টিজ লিমিটেডের সার্বিক বিষয় সম্পর্কে অবহিত করেন। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বিশেষ করে আবাসন খাত ও কর্মসংস্থান তৈরিতে মাতৃভূমি গ্রুপ বিশেষ ভূমিকা রাখবে এ বিষয়ে মাননীয় মন্ত্রীকে অবহিত করেন। মাতৃভূমি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মাননীয় মন্ত্রীকে মাতৃভূমি স্মার্ট সিটি পরিদর্শনের আমন্ত্রণ জানান। পাশাপাশি মাতৃভূমি সিটির সার্বিক কার্যক্রমে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। মাননীয় মন্ত্রী নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করা এবং ধারাবাহিক সুনাম বজায় রাখতে নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS