1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’

হাতীবান্ধা উপজেলার বড়খাতায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই

  • আপডেট : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪, ৫.৪৯ পিএম
  • ২৬৮ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতায় অগ্নিকাণ্ডে ০৯ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ০৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে বড়খাতা বাজারে একটি প্লাস্টিকের দোকানে থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে নয়টি দোকান নগদ টাকা ও মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।

বড়খাতা বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহ পরান বলেন, দোকানের নগদ ১০ লক্ষ টাকা সহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। ঋণ নিয়ে ব্যবসা শুরু করছি এখন সব পড়ে গেল।

কাপড় ব্যবসায়ী রনজিত বলেন, দোকানে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ছিল ভোর রাতেই সব পুড়ে ছাই হয়ে গেল। সব হারিয়ে আমরা এখন পথে বসে গেলাম

বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অগ্নিকাণ্ডে তিনটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় তিনটি দোকান মিলে দেড় কোটি টাকা মালামাল পুড়ে গেছে।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনির হোসেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কীর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com