1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

রংপুরে সব বিদ্যালয় বন্ধ ঘোষণা

  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৫.০৭ পিএম
  • ২৭৭ Time View

তীব্র শীতের কারণে রংপুর জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছেন।

সোমবার ( ২২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী ভোর ৬টায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের রংপুর বিভাগীয় উপ-পরিচালকের পরামর্শক্রমে ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি তিনদিনের জন্য রংপুর জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

এদিকে, তিনদিনের জন্য প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেরিতে জানতে পারায় শিক্ষা কার্যক্রম চালু ছিল। পরে সাংবাদিক ও অন্যান্য সহকর্মীদের মাধ্যমে বিষয়টি জানার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাৎক্ষণিক ছুটি দিতে দেখা গেছে।

এ বিষয়ে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, আমরা সকালেই উপপরিচালকের ম্যাসেজ পেয়ে সঙ্গে সঙ্গে হোয়াটসআ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই ম্যাসেজ দেরিতে দেখেছেন। যার কারণে এই উদ্ভূত অবস্থার সৃষ্টি হয়েছে। তবে সবাইকে এ বিষয়ে আগে থেকেই অ্যালার্ট করে দেয়া হয়েছিল। আমরা বিষয়গুলো দেখছি গুরুত্বসহকারে।

একই কথা জানান প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম। তিনি জানান, সবাইকে হোয়াটসআ্যাপ গ্রুপে সজাগ থাকার জন্য বলা হয়েছে। প্রথম দিনের জন্য এরকমটি হয়েছে, পরবর্তীতে এমন হবে না।

এর আগে গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর এক নির্দেশনায় জানায়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, রংপুর জেলায় সকাল ৬টায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানান আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com