ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৬টি কোম্পানির মোট ৪০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২২ জানুয়ারি) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। কোম্পানিটির ৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের ৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিংগার বাংলাদেশ লিমিটেড।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল রিসোর্টের ৩ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার, বীচ হ্যাচারির ৩ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার, একমি পেস্টিসাইডের ৩ কোটি ৩ লাখ ৮ হাজার, বেক্সিমকোর ২ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার, পাওয়ার গ্রীডের ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৪ লাখ ২৬ হাজার এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ কোটি ২২ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।